দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর রামপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তিনতলা থেকে পড়ে নুরুল আলম নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আহত অবস্থায় তাকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার শাহাব উদ্দিন রিটু মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল আলম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাসানীপাড়া এলাকার বাহাদুরের ছেলে। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর এলাকার অ্যাডভোকেট মো. তুহিনের মালিকানাধীন ভবনটিতে নির্মাণকাজ চলছিল। এ সময় তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হন নুরুল আলম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএস/